স্ট্রিম ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ আখ্যা দিয়ে দলটির সঙ্গে যেকোনো প্রকার জোটের সম্ভাবনা নাকচ করেছেন তামিলাগা ভেত্রি কাজগমের (টিভিকে) সভাপতি অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) টিভিকের রাজ্য সম্মেলনে এ কথা বলেন তিনি।
তামিলনাড়ুর মাদুরাই জেলার মাদুরাই–তুতুকুড়ি মহাসড়কের পাশে আয়োজিত সভায় ৪০ মিনিটের ভাষণে বিজয় দাবি করেন, তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) সরকার তাঁদের রাজনৈতিক শত্রু, কিন্তু আদর্শগত শত্রু হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি। বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। এই মুহূর্তে বিজেপি তাঁর কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু।
বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়ে বিজয় বলেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে টিভিকে কোনো দিনই আরএসএস–সমর্থিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মেলাবে না। ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে শুধু টিভিকে ও ডিএমকের মধ্যে লড়াই হবে।
দলীয় কর্মীদের সিংহের সঙ্গে তুলনা করে বিজয় বলেন, ‘জঙ্গলে অনেক শিয়াল ও ছোট প্রাণী থাকলেও, সিংহ একটাই। ক্ষুধার্ত হলেও সিংহ ছোট শিকার খায় না। একা থাকুক বা দলে, সিংহ কখনো তার পরিচয় হারায় না। এই জনসমাগম শুধু ভোটের জন্য নয়, ক্ষমতা দখলের জন্যও। ২০২৬-এ শিকারিরাই শিকার হয়ে বাড়ি ফিরবে। আমরা দেখাব কীভাবে ক্ষমতা কেড়ে নিতে হয়।’
থালাপতি বা নেতা হিসেবে পরিচিত অভিনেতা বিজয় ভারতের দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রির বড় তারকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন এবং নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) গঠন করেন। খুব অল্প সময়ের মধ্যেই তামিলনাড়ুতে এই নতুন রাজনৈতিক দলটি জনপ্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অদূর ভবিষ্যতে টিভিকে অন্যান্য প্রতিবেশী রাজ্যেও তাদের প্রভাব প্রসারিত করতে পারে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে