স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ ইসরায়েলি। শনিবার (২৫ এপ্রিল) সকালে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির বাসার সামনে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এই বার্তা দেন বিক্ষোভকারীরা।
‘আবার প্রতারিত হবেন না’, ‘তিনি (নেতানিয়াহু) গাজা ও ইরান ইস্যুতে আপনাকে (ট্রাম্প) বোকা বানিয়েছেন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে তারা এই প্রতিবাদ করেন।
বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য মার্কিন-ইসরায়েল দীর্ঘমেয়াদী সম্পর্ককে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক উপ-প্রধান এরান ইতজিয়ন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে চাই, আপনি ভুল ঘোড়ায় বাজি ধরছেন। আপনি একজন ‘লেম ডাক’ (ক্ষমতাহীন) এবং ফুরিয়ে যাওয়া রাজনীতিবিদের ওপর বাজি ধরছেন।’
ইয়ারণ নামের এক কিশোর বিক্ষোভকারী বলেন, ‘নেতানিয়াহু আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না। তিনি কেবল নিজেকে নিয়ে এবং ক্ষমতায় টিকে থাকা নিয়ে চিন্তিত। তিনি আমাদের দেশের ক্ষতি করেছেন।’
যদিও ইরান ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর প্রথম দিকে ইসরায়েলিদের বড় একটি অংশ যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সমর্থন ক্রমশ কমছে। এপ্রিলের একাধিক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলিই মনে করেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকৃতপক্ষে জয়ী হয়নি। যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলে যুদ্ধবিরোধী বিক্ষোভ কম হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়ছে।
তথ্যসূত্র: সিএনএন

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে