স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি, কয়েক মাস পিছিয়েছে মাত্র–এমন দাবি করা গোয়েন্দা প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ধ্বংস হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমসে প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো হামলা কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে। ইরান ইউরেনিয়ামের বড় একটি অংশ হামলার আগেই সরিয়ে ফেলেছে।
বুধবার (২৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই দুই সংবাদমাধ্যমকে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া সিএনএন ও ডুবতে বসা নিউইয়র্ক টাইমস একসঙ্গে ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলাকে ছোট করার চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে! টাইমস ও সিএনএন এখন জনরোষের মুখে পড়েছে।’

এর আগে ডিআইএর এই মূল্যায়নকে ‘পুরোপুরি ভুল’ এবং ‘গোয়েন্দা বিভাগের নিচুস্তরের ব্যর্থ কর্মীর’ ফাঁস করা তথ্য বলে দাবি করে হোয়াইট হাউস।
গত রোববার (২২ জুন) ইরানে তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতানজ ও এসফাহানে ‘বাংকার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংকার বাস্টার বোমা ১৮ মিটার (৬০ ফুট) কংক্রিট, ৬১ মিটার (২০০ ফুট) মাটি ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
কিন্তু পেন্টাগনের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সংবাদমাধ্যমগুলোর সূত্র বলছে, ইরানের পারমাণবিক স্থাপনার সেন্ট্রিফিউজগুলো অক্ষত আছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা ওপরের কাঠামো পর্যন্তই সীমাবদ্ধ। দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে তবে মাটির গভীরে অবস্থিত অধিকাংশ স্থাপনা বিস্ফোরণের প্রধান আঘাত থেকে রক্ষা পেয়েছে।
সিএনএনে প্রকাশিত প্রতিবেদনের গোপন সূত্রের বরাতে জানা গেছে, এই হামলার ইরানের পারমাণবিক কর্মসূচি সর্বোচ্চ কয়েক মাস পিছিয়েছে। ইরান কর্মসূচি পুনরায় শুরু করবে কি না, তা নির্ভর করবে কত দ্রুত ধ্বংসস্তূপ পরিষ্কার করে মেরামত করতে পারে, তার ওপর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাড শারম্যান বলেন, ইরান এখনো আনুমানিক ‘৯টি পারমাণবিক অস্ত্র’ বানাতে সক্ষম পরিমাণের ইউরেনিয়ামের মজুদ ধরে রেখেছে। তিনি আরও বলেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কোন তথ্য উপস্থাপন করা হয়নি, যা থেকে সেন্ট্রিফিউজগুলো ধ্বংস হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে