স্ট্রিম ডেস্ক

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) যাচাই করা ছবিতে দেখা গেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে। আলজাজিরা সোমবার (৯ মার্চ) এই দিয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, চলতি মাসের শুরুতে ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
নিউইয়র্কভিত্তিক সংস্থাটি জানায়, তারা সাতটি ছবির সত্যতা নিশ্চিত করেছে, যেখানে দেখা যায় দক্ষিণ লেবাননের ইয়োহমোর এলাকায় একটি আবাসিক এলাকার ওপর সাদা ফসফরাসের গোলা নিক্ষেপ করা হয়েছে। এতে সেখানে অন্তত দুটি বাড়িতে আগুন ধরে যায়।
হিউম্যান রাইটস ওয়াচের লেবাননের গবেষক রামজি কাইস বলেন, আবাসিক এলাকার ওপর ইসরায়েলি সেনাবাহিনীর অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং এটি বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
তিনি বলেন, সাদা ফসফরাসের দাহ্য প্রভাব মৃত্যু ঘটাতে পারে বা এমন গুরুতর আঘাত সৃষ্টি করতে পারে, যা সারাজীবনের কষ্টের কারণ হয়।
এই রাসায়নিক পদার্থটি অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং বাড়ি, কৃষিজমি ও অন্যান্য বেসামরিক স্থাপনা আগুনে পুড়িয়ে দিতে পারে। এজন্য এটি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
এইচআরডব্লিউ মঙ্গলবার (৩ মার্চ) সকালে লেবাননের একটি গণমাধ্যমে অনলাইনে প্রকাশিত একটি ছবির সত্যতা যাচাই ও অবস্থান নির্ধারণ করেছে। এতে দেখা যায়, একটি আবাসিক এলাকায় কমপক্ষে দুটি আর্টিলারি থেকে নিক্ষিপ্ত সাদা ফসফরাস গোলা আকাশে বিস্ফোরিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, এই বিস্ফোরণে তৈরি ধোঁয়ার মেঘের আকৃতি M825 সিরিজের ১৫৫ মিমি আর্টিলারি প্রজেক্টাইল থেকে বের হওয়া সাদা ফসফরাসের বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এছাড়া ইয়োহমোরে ইসলামিক হেলথ কমিটির সিভিল ডিফেন্স দলের ফেসবুকে পোস্ট করা ছবিও যাচাই করেছে, যেখানে কর্মীদের বাড়ির ছাদ ও একটি গাড়িতে লাগা আগুন নেভাতে দেখা যায়।
রামজি কাইস বলেন, ইসরায়েলকে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, আর যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে, বিশেষ করে সাদা ফসফরাস, তাদের অবিলম্বে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি স্থগিত করা উচিত এবং ইসরায়েলকে আবাসিক এলাকায় এ ধরনের গোলা ব্যবহার বন্ধ করতে চাপ দিতে হবে।
লেবাননে ইসরায়েলের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশের কারণে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন।
হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ইসরায়েল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে সাদা ফসফরাস ব্যবহার করেছিল, যা বেসামরিক মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করেছিল।

ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতকাল রোববার (৮ মার্চ) রাতভর ইরানের তেলের ডিপোগুলোতে হামলা চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে দিয়েছেন সেই হামলার ভয়াবহ বর্ণনা।
২ ঘণ্টা আগে
লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ড্রোন প্রতিহত করতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বিষয়টি স্বীকার করে বলছে, এসব ড্রোন ভূপাতিত করার সাফল্যের হার খুবই কম।
২ ঘণ্টা আগে
আবারও তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সেটি ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
২ ঘণ্টা আগে
নিজেদের মধ্যে আলোচনা করেই ইরানের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই হামলার পর ইরানও পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে গত ৯ দিন ধরে যুদ্ধ চলছে।
২ ঘণ্টা আগে