স্ট্রিম ডেস্ক

গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর ২০ দফা প্রস্তাবের প্রাথমিক পর্যায়ে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর অংশ হিসেবে সেনাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এমনটাই বলা হয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলছে, দুই পক্ষ চুক্তিতে রাজি হওয়ায় ইসরায়েল তাদের সেনাদের নির্ধারিত সীমানায় সরিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে। সরিয়ে নেওয়া প্রক্রিয়ার অংশ হিসেবে প্রস্তুতি এবং খুব শিগগিরই যুদ্ধ প্রটোকল নির্ধারিত সীমানায় স্থানান্তর হবে।
এর আগে স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) প্রস্তাবিত ২০ দফার ‘প্রথম পর্যায়’ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল একমত হয়েছে বলে ট্রুথ সোশালে ঘোষণা দেন ট্রাম্প। এর ফলে গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও হামাসের কাছে জিম্মিদের বিনিময়ে ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে।
বুধবার ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরায়েল রাজি হয়েছে।
তিনি আরও বলেন, খুব শিগগিরই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলে তাদের সেনাদের নির্ধারিত করা একটি সীমানায় সরিয়ে আনবে।
এদিকে, দুই পক্ষের সমঝোতায় মধ্যস্থতাকারী কাতার বলেছে, চুক্তির বিস্তারিত পরে ঘোষণা করা হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাকেব টুইটার) লেখেন, মধ্যস্থতাকারীরা ঘোষণা করেছেন আজ রাতে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সব বিধান এবং বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে। এর ফলে যুদ্ধের অবসান এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে। পাশাপাশি গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাবে। চুক্তির বিস্তারিত পরবর্তীতে ঘোষণা করা হবে।
হামাস ও ইসরায়েলের মধ্যকার আলোচনা ‘খুব ভালো’ চলছে ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই চুক্তিতে পৌঁছানোর এই ঘোষণা আসে। ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে তিনি মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সপ্তাহের শেষ দিকে, হয়তো রোববার আমি হয়তো সেখানে (মধ্যপ্রাচ্যে) যেতে পারি।
এর আগে, বুধবার তৃতীয় দিনের মতো মিসরের শার্ম আল-শেখ শহরের রেড সি রিসোর্টে দুই পক্ষের আলোচনা চলে। এদিন কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের ব্যাপারে হামাস ও ইসরায়েলের মদভেদ কমানোর ওপর জোর দেন।
প্রস্তাবের প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় জিম্মি থাকা ৪৮ জনকে মুক্তির বিষয়টিও রয়েছে। জিম্মিদের মধ্যে ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হয়। জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের জেলে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।

রাষ্ট্রদ্রোহের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে এবার ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ‘শত্রু দেশ’ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক ড্রোন পাঠানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব চুক্তি অনুমোদন করায় দেশটিতে পূর্বনির্ধারিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
১৫ ঘণ্টা আগে
খার্গ দ্বীপে কোনো ধরনের হামলা হলে ‘দৃঢ়, বিধ্বংসী ও বেদনাদায়ক’ পাল্টা আঘাত হানারহুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকির জবাবে এমন প্রতিক্রিয়া দেখাল ইরান।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘ভবিষ্যতে খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো নিজেদের কবজায় নেব। আমরা দেশটির তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেব, ঠিক যেমনটা ভেনেজুয়েলায় করেছি।’
১৯ ঘণ্টা আগে