স্ট্রিম ডেস্ক

যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্র অসত্য তথ্য দিচ্ছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, এই যুদ্ধে আমেরিকার ১০০ বিলিয়ন ডলারের (১২ লক্ষ কোটি টাকা) বেশি খরচ হয়েছে।
গত বুধবার (২৯ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় অন্তত ২৫ বিলিয়ন ডলারে (৩ লক্ষ কোটি টাকা) পৌঁছেছে।
শুক্রবার আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে লিখেন, নেতানিয়াহুর জুয়া খেলায় মার্কিনিদের ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। মার্কিন করদাতাদের জন্য পরোক্ষ খরচের পরিমাণ আসলে আরও অনেক বেশি। প্রতিটি মার্কিন পরিবারের ওপর মাসে ৫০০ ডলার করে আর্থিক চাপ বাড়ছে।
আরাগচি আরও বলেন, ‘ইসরায়েল ফার্স্ট’ নীতি মানেই হলো আমেরিকার জন্য বড় ক্ষতি।
এদিকে আবার শান্তি আলোচনা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসাইন মহসেনি এহজেই বলেন, তেহরান আলোচনার টেবিল ছাড়েনি। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের বিষয়ে তারা ভীত নয়। মর্যাদায় আঘাত লাগলে ইরানি জাতি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। আলোচনা সবসময় যুক্তি এবং বুদ্ধিবৃত্তিক উপায়ে হওয়া উচিত বলে জানান তিনি।
প্রধান বিচারপতি আরও জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা। যুদ্ধাপরাধীদের বিচার এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবেন।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে