স্ট্রিম ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চলছে। এরইমধ্যে ৭ ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে হামাস। এই ঐতিহাসিক মুহূর্তে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান তেল আবিবের উপকণ্ঠে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। এ সময় সেখানে তাঁকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর স্ত্রী সারা, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এসময় ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন।
তেল আবিভে নেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যাচ্ছেন ইসরায়েলের সংসদ কেনেসেটে, যেখানে তিনি আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি হামাসের হাতে আটক হয়ে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন।
ইসরায়েলে অবতরণের আগে উড়োজাহাজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি গাজায় যেতে চাই, অন্তত একবার পা রাখতে চাই। জায়গাটা আমি খুব ভালো চিনি, যদিও কখনও যাইনি।‘
এসময় তিনি আরও বলেন, ‘আগামী কয়েক দশক হবে এক মহান অলৌকিক সময়ের সূচনা। তবে সবকিছুর গতি থাকতে হবে সঠিক মাত্রায়, তাড়াহুড়ো করে হলে তা ভালো কিছু হবে না।’
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নিশ্চিত করেছেন যে, ট্রাম্পকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার দেওয়া হবে।
এই পদক তাঁকে প্রদান করা হচ্ছে ইসরায়েলি ৪৮ জিম্মির মুক্তিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ, যাদের মধ্যে ২০ জন এখনো জীবিত বলে জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের মুক্তিপ্রাপ্ত প্রথম সাত জিম্মি ইতিমধ্যেই ইসরায়েলে পৌঁছেছে এবং তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। একই সময়ে রেড ক্রসের গাড়িবহর দক্ষিণ গাজার খান ইউনিসে পৌঁছেছে, যেখানে দ্বিতীয় দফার হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
তেল আভিভের হোস্টেজেস স্কয়ারে এখন উৎসবের পরিবেশ। সেখানে মানুষ পতাকা উড়িয়ে এবং ছবি তুলে বন্দিদের প্রত্যাবর্তন উদযাপন করছে।
ভাষণ শেষে ট্রাম্প যাবেন মিশরের শার্ম আল-শেখে, যেখানে শুরু হতে যাচ্ছে গাজা শান্তি সম্মেলন। এখানে উপস্থিত থাকবেন প্রায় ২০ জন বিশ্বনেতা, যার মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
হোয়াইট হাউস জানিয়েছে, এই সফরকে ‘মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ঐতিহাসিক প্রচেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে। তবে পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতির স্থায়িত্ব ও পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে