তথ্যসূত্র:

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘নরক’ নেমে আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানকে চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে দশ দিন সময় দিয়েছিলাম। এখন সময় শেষ হয়ে আসছে—৪৮ ঘণ্টার মধ্যে তাদের ওপর নরক নেমে আসবে।’
বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরান যদি হরমুজ খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রসহ বিভিন্ন নাগরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
এর আগে গত মাসের শেষের দিকেও ট্রাম্প একই রকম ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। পরে সেই সময় কয়েক দফা বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেন। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালোভাবে এগোচ্ছে’।
গত বুধবার ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালি খুলে যাবে। যুদ্ধে বিধ্বস্ত ইরান নিজেদের পুনর্গঠনের জন্য তেল বিক্রি করতে চাইবে। এতে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে।’
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য’বাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঠিক কোন কোন পণ্য ‘নিত্যপ্রয়োজনীয়’ এবং তাদের ঘোষিত ‘শত্রু’ দেশগুলোর জাহাজের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে এখনো অস্পষ্টতা রয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে