স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। খবর সিএনএন
শুক্রবার (১ মে) হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। কিন্তু এতে আমি সন্তুষ্ট নই।
ইরানের প্রস্তাবের কোন দিকটি তার কাছে গ্রহণযোগ্য নয়, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে তেহরানের নেতারা আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছাতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, তারা কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। এ সময় তিনি ইরানের নেতৃত্বে ‘গভীর মতপার্থক্য’ রয়েছে বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইরানের নেতৃত্ব খুবই অসংগঠিত। সেখানে দুই-তিনটি, এমনকি চারটি ভিন্ন গ্রুপ থাকতে পারে। তারা সবাই চুক্তি করতে চায়, কিন্তু বিষয়টি তারা নিজেরাই জটিল করে ফেলছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইরান একটি প্রস্তাব পাঠায় ইরান। দেশটির কূটনৈতিক সুত্রের বরাতে এ খবর জানায় আল-জাজিরা।
আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন এই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বলে সূত্রের দাবি। তবে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি চলমান রয়েছে, যা পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে