স্ট্রিম ডেস্ক

সুইজারল্যান্ডে ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনার পর ইরানের ওপর থেকে সাময়িকভাবে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জুন) মার্কিন ট্রেজারি বিভাগ এ সংক্রান্ত ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান কোনো বাধা ছাড়াই বিশ্বের যেকোনো দেশে তেল উৎপাদন ও সরবরাহ করতে পারবে।
সুইজারল্যান্ডে দুই দেশের বৈঠককে ‘ফলপ্রসূ আলোচনা’ অভিহিত করে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ‘চলমান আলোচনায় ইরান হরমুজ প্রণালিতে মুক্ত ও উন্মুক্ত জাহাজ চলাচলের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের নিজেদের দেশে প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে। আলোচনার অংশ হিসাবে ট্রেজারি বিভাগ ইরানি তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্য উৎপাদন ও বিক্রির অনুমতি দিয়ে সাময়িক সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।’
এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ কয়েক বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের অর্থনীতিতে বড় ধরনের সুবাতাস বইবে বলে আশা করা হচ্ছে।
২০১৮ সালের মে মাসে তৎকালীন ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ওই বছরের নভেম্বরে ইরানের জ্বালানি, ব্যাংকিং ও নৌ-পরিবহন খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৮ বছর পর এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হলো।
বিশ্লেষকেরা মনে করছেন, এই ৬০ দিনের ছাড় ইরানের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি করে দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে