স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আরেকটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স টিম। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘পার্প ওয়াক করানো হলো।’ সাধারণত অপরাধীদের জনসমক্ষে এভাবে হাঁটিয়ে নেওয়ার রীতি রয়েছে, যা ইংরেজিতে পার্প ওয়াক বলে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টুয়ার্ট এয়ারফোর্স বেস থেকে হেলিকপ্টারে করে মাদুরোকে নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায় নেওয়া হয়। সেখানে একটি আটক কেন্দ্রে তাঁকে রাখা হয়েছে। হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাদক দমন সংস্থার কর্মকর্তাদের পাহারায় তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়।
একটি করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় কালো হুডি পরিহিত মাদুরোকে এসময় কথাও বলতে শোনা যায়। তিনি উপস্থিত কোনো একজনকে বলছিলেন ‘হ্যাপি নিউ ইয়ার’। সেখানকার নীল রঙের কার্পেটে ‘ডিইএ এনওয়াইডি’ (মাদক নিয়ন্ত্রণ সংস্থা-ডিইএ, নিউইয়র্ক বিভাগ) লেখা রয়েছে।
স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে মাদুরোর বিমান থেকে নামার দৃশ্য দেখা গেলেও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সঙ্গে দেখা যায়নি। যদিও হোয়াইট হাউস আগেই জানিয়েছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। বিচার বিভাগের বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে ফ্লোরেস নিউইয়র্কে এসেছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছিল, মাদুরো ও তাঁর স্ত্রী; দুজনের বিরুদ্ধেই নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদক-সন্ত্রাসে ষড়যন্ত্র ও যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগে মামলা চলবে।
জানা যাচ্ছে, এই মামলার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আলভিন হেলারস্টেইন। তাঁকে ১৯৯৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন নিয়োগ দেন। ফেডারেল মামলার বিচার তদারকিতে তাঁর অভিজ্ঞতা প্রায় ৩০ বছরের।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে