স্ট্রিম প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসে কর্মরত আমাদের নাগরিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাঁদের এই মর্মান্তিক মৃত্যু জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, সরকার যেন নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কার্যকরভাবে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি মনে করেন, সংঘাত নয় বরং একটি শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের মাধ্যমেই চলমান উত্তেজনা নিরসন করা সম্ভব।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে