স্ট্রিম ডেস্ক

গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া উপকূলীয় ছিটমহলে ইসরায়েল সৃষ্ট খাদ্য সংকটে মারা গেছেন আরও দুইজন। এর মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) গাজা যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, মঙ্গলবার নিহতদের মধ্যে ১৯ জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
এদিকে, নাসের মেডিকেল কমপ্লেক্স পুষ্টির অভাবে ছয় বছর বয়সী জামাল ফাডি আল নাজ্জার এবং ৩০ বছর বয়সী আবু মহসীনকে মৃত ঘোষণা করেন।
খাদ্যের অভাবে এই দুই ফিলিস্তিনির মৃত্যুর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টার মধ্যে আরও পাঁচ ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছেন। সব মিলিয়ে ইসরায়েলের এই যুদ্ধ শুরুর পর খাদ্য সংকটে মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে। এর মধ্যে শতাধিক শিশু রয়েছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ২৬টি দেশ গাজার এই নজিরবিহীন পরিস্থিতির নিন্দা জানিয়েছেন। তারা গাজায় দুর্ভোগের চিত্র তুলে ধরে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে দুর্ভিক্ষ বন্ধ করতে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে মঙ্গলবার এই হামলা চালায় ইসরায়েল। হামলা থেকে বেঁচে যাওয়া ত্রাণপ্রত্যাশীরা হামলার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন আল জাজিরাকে।
সায়িদ নামে এক ফিলিস্তিনি বলেন, ‘চারদিকে গুলিবর্ষণ হচ্ছিল। আমরা জানতাম না কী হচ্ছে। লোকজন আমাদের সামনেই মারা যাচ্ছে। আমাদের পায়ের মাঝখান দিয়ে গুলি যাচ্ছে। আমরা কিছু করতে পারছি না।’
তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি একটু খেতে। কিন্তু আমরা খুব একটা খাবার পাচ্ছি না। আমরা ক্লান্ত, আমরা মরে যাচ্ছি…এক টুকরো রুটিও জীবন কেড়ে নিতে পারে।’
হামলা থেকে বেঁচে যাওয়া আরেক ফিলিস্তিনি হলেন মোহাম্মদ আবু নাহল। ক্ষুধার তীব্রতার কথা ব্যক্ত করে তিনি বলেন, ‘চারদিকে গুলিবর্ষণ হচ্ছে। আমার চারপাশে মৃত ও আহতেরা পড়ে আছেন।’
তিনি বলেন,‘মৃতেরা আমাদের নিচে পড়েছিল। আমরা তাদের টেনে বের করছি। আমি এখানে এসেছি সন্তানদের খাবারের জন্য। খাবার কেনার কোনো অর্থ আমার কাছে নেই। খাবার ও পানি থাকলে আমি এখানে আসতাম না। আমি কী চুরি, লুটপাট করব?
আবু নাহল যুদ্ধ বন্ধে এবং তাদের দুর্ভোগ লাগবে বিশ্ববাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
গত মে মাসের পর শুধু জিকিমেই ১৮৩৮ জনের বেশি ত্রাণপ্রত্যাশী ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুখ্যাত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) অভিযান শুরুর পর এই হত্যাযজ্ঞ ব্যাপক হারে বাড়ে।
উল্লেখ্য, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে