স্ট্রিম ডেস্ক

ভোট গণনার মাঝপথে সামাজিক যোগাযোগমাধ্যমে জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেছেন, ‘মন খারাপের কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড, চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’
সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। দুপুর ১২টার মধ্যেই ভোটের জয়-পরাজয়ের গতিপ্রকৃতি স্পষ্ট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কেন্দ্রে গণনা প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে, যার ফলে চূড়ান্ত ফলাফল জানতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
কয়েক মাসের উত্তপ্ত প্রচার এবং ৯২ দশমিক ৫ শতাংশের রেকর্ড ভোটগ্রহণের পর আজ নির্ধারিত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ। ২৯৪ আসনের এই বিধানসভায় লড়াই মূলত বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে।
সকাল থেকেই ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন আসনে বিজেপি এগিয়ে আছে বলে খবর প্রচার করা হচ্ছে। এটি বিজেপির একটি চাল উল্লেখ করে তিনবারের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থী ক্যান্ডিডেট কেউ ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। যেখানে ভোট কাউন্টিং হচ্ছে মানে সেন্টার, সেখান থেকে সরে আসবেন না। এটা বিজেপির প্ল্যান।’
তিনি বলেন, ‘প্রথম দু তিন রাউন্ডে... আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে এবং কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন, যেখানে কোনও মিল নেই।’
কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে বলেও অভিযোগ করেন মমতা ব্যানার্জি।
যে ৭০ থেকে ১০০টা সিট তৃণমূল এগিয়ে আছে, সেগুলোর ফল জানানো হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত। কিন্তু তাঁকে গতকাল চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছামত খেলছে এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে