স্ট্রিম ডেস্ক

ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা কমানোর আহবান জানিয়েছেন নোবেল বিজয়ী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।
সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি যুদ্ধে জরানো দুই দেশের নেতাদের উদ্দেশ্যে লেখেন, ‘ঘৃণা এবং সহিংসতাই আমাদের শত্রু, আমরা একে অপরের শত্রু নই।’
তিনি আরও লেখেন, ‘আমি ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, আপনারা উত্তেজনা কমাতে পদক্ষেপ নিন। বেসামরিক জনগণ, বিশেষ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করুন এবং বিভেদের শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন।’
১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন মালালা ইউসুফজাই। ছোটবেলা থেকেই নারী অধিকারের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর ছিল তাঁর। ২০১২ সালের ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে বন্দুক হামলার শিকার হয় কিশোরী মালালা। স্কুলের গাড়িতে মালালা ও তাঁর দুই বান্ধবী তালেবানের গুলিতে জখম হয়।
বর্তমানে মালালা যুক্তরাজ্যে বাস করছেন। তাঁর আত্মজীবনীমূলক বইয়ের নাম ‘আই অ্যাম মালালা: হাউ ওয়ান গার্ল স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’। নানা প্রতিকূলতার মধ্যেও নারীশিক্ষা ও নারী অধিকার নিয়ে অবদান রাখছেন মালালা।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুক-হামলা হয়। এতে ২৬ জন নিহত হন। এর জেরেই সামরিক উত্তেজনায় জড়ায় ভারত–পাকিস্তান, চলছে পাল্টাপাল্টি আক্রমণ।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে