স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দক্ষিণ কোরিয়ার বুসানে গিমহায় বিমান ঘাঁটিতে এই বৈঠকটি শুরু হয়।
এই বৈঠকের মাধ্যমে শুল্ক ঘিরে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে যে অস্থিরতা তা অবসানের সুযোগ তৈরি হতে পারে। কারণ বৈঠকে দেশি দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধ বন্ধে একটি চুক্তি নিয়ে আলোচনা হবে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি তিন থেকে চার ঘণ্টার হতে পারে বলে আশা করছেন ট্রাম্প। খবর সিএনএনের।
এর আগে, সকালে প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্প গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে বিমানবন্দর লাগোয়া গিমহায় বিমান ঘাঁটিতে বৈঠক স্থলে প্রবেশ করেন। এরপর বিমানবন্দরে পৌছাঁন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখান থেকে বৈঠকস্থলে পৌঁছান। এ সময় তাঁকে মার্কিন প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি স্বাগত জানান।
এদিকে, ছয় বছর পর প্রথম মুখোমুখি সাক্ষাতে শি’র প্রশংসা করেছেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্টকে টাফ নেগোশিয়েটর উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যে একাধিক বিষয়ে রাজি হয়েছি এবং এখন আরও কিছু বিষয়ে রাজি হব।
প্রতিউত্তরে ইসরায়েল-হামাস ও থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে ট্রাম্পের প্রশংসা করে শি জিনপিং বলেন, ওয়াশিংটনের সঙ্গে বেইজিং সব সময় ‘একমত হয় না’।
উল্লেখ্য, অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি। এর ফাঁকে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় এ বৈঠক হচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে