স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। তবে রাশিয়ার দাবি, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে ফ্রান্স বলেছে, লেবাননকেও এই চুক্তির আওতায় আনা উচিত।
বুধবার (৮ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিনা উসকানিতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের ওপর একতরফা আগ্রাসন চালিয়েছিল। তাদের শোচনীয় পরাজয় ঘটেছে।’
জাখারোভা আরও বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, এই আগ্রাসন বন্ধ করা প্রয়োজন। সামরিক উপায়ে বা গায়ের জোরে এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।’ তিনি অবিলম্বে বাস্তবসম্মত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চীন নিজেদের জায়গা থেকে নিরলস প্রচেষ্টা চালিয়েছে এবং এই যুদ্ধবিরতি সেই শান্তির পথকেই প্রশস্ত করবে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ যুদ্ধবিরতিকে ‘খুবই ইতিবাচক বিষয়’ হিসেবে উল্লেখ করে একে স্বাগত জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, লেবাননের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। তাই বৃহত্তর আঞ্চলিক শান্তির স্বার্থে এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে