স্ট্রিম ডেস্ক

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে।
ইরানের জাহাজে হামলার বিষয়টি স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন খুবই শক্তিশালী ফল অর্জন করেছে। এর মধ্যে সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত ইরান-সংশ্লিষ্ট জাহাজ এবং একটি যুদ্ধজাহাজও ছিল।’
জেলেনস্কি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে হামলা পরিচালনায় সহায়তার জন্য রাশিয়া উপসাগরীয় দেশগুলো এবং সেখানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট তথ্য ইরানকে দিচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভ অভিযোগ করে আসছে, ইরান রাশিয়াকে বিপুলসংখ্যক শাহেদ ড্রোন সরবরাহ করছে। ইউক্রেনের দাবি, এসব ড্রোন ইউক্রেনে হামলায় ব্যবহার করছে রাশিয়া। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের হামলার মুখে পড়া কয়েকটি উপসাগরীয় দেশকে শাহেদ ড্রোন প্রতিরোধে সহায়তার জন্য সামরিক সদস্যও পাঠিয়েছে ইউক্রেন।
কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী পাঁচটি দেশের মধ্যে ইরান ও রাশিয়া অন্যতম। এই সাগরে রুশ নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। সামরিক কার্যক্রম এবং তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হয় কাস্পিয়ান সাগর।
রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি অবকাশযাপন কেন্দ্রে ড্রোন হামলায় পাঁচ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ হামলার জন্য তারা ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

.png)

দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২৭ মিনিট আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১৬ ঘণ্টা আগে