স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অধিকাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছেন বলে রায়ে বলা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) এই রায় দেন আপিল আদালত।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, এই রায় আগামী ১৪ অক্টোবরের পর কার্যকর হবে। এর মধ্যে রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। রায় ঘোষণার শুনানিতে ফেডারেল আদালতের ১১ বিচারক অংশ নিয়েছেন। এর মধ্যে ৭ জন বিচারক ট্রাম্পের শুল্ককে অবৈধ বলে মত দিয়েছেন।
এদিকে, এই রায় ট্রাম্পের ‘প্রতিশোধমূলক’ শুল্ককে প্রভাবিত করতে পারে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প আপিল আদালতের এই রায়ের সমালোচনা করে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘যদি এই রায় বহাল থাকে, তবে এই সিদ্ধান্ত আক্ষরিক অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে।’
ডোনাল্ড ট্রাম্প আরও লিখেন, ‘আজ অতি পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছে আমাদের শুল্ক অপসারণ করা উচিত, কিন্তু তারা জানে যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে।’
তিনি বলেন, ‘যদি এই শুল্ক বাতিল হয়ে যায়, তাহলে এটি দেশের জন্য সম্পূর্ণ বিপর্যয়কর হবে। আর্থিকভাবে এটি আমাদের দুর্বল করে দেবে। আমাদের শক্তিশালী হতে হবে।’
উল্লেখ্য, বাণিজ্য ইস্যুতে ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তার যুক্তি বাণিজ্যে ভারসাম্যহীনতা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। কিন্তু আদালত এখন রায় দিয়েছেন শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে না। মূলত কংগ্রেস শুল্ক নির্ধারণ করবে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে