স্ট্রিম ডেস্ক

ইরানে পুনরায় সামরিক হামলা শুরুর বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
সিবিএস ও পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ১০ জুলাই কংগ্রেসে পাঠানো এক চিঠিতে ট্রাম্প জানান, ৭ জুলাই থেকে হামলা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও দেশের বাইরে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্বের অংশ হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
চিঠিতে সাম্প্রতিক হামলাগুলোকে ‘সীমিত, পরিমিত, পরিকল্পিত এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে পরিচালিত’ বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, কোনো সামরিক অভিযান শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে হয়। একই আইনে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া কোনো সামরিক অভিযান ৬০ দিনের মধ্যে শেষ করতে হবে।
যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে এপ্রিল মাসে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এরপরও পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে।
যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, প্রথম ৬০ দিনের সময়সীমা শেষ হয় ১ মে। তবে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন চাননি। তাঁর দাবি ছিল, যুদ্ধবিরতি কার্যকর থাকায় এ ক্ষেত্রে আইনটি প্রযোজ্য নয়।
এরপর কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট— উভয় কক্ষই একটি ওয়ার পাওয়ারস রেজুলেশন পাস করে। এতে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে নিয়োজিত মার্কিন বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

.png)

চাপ প্রয়োগ বন্ধ করে ইরানকে সম্মান দেখালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরা অসম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে চাপ প্রয়োগে কোনো ফল আসবে না। তিনি লেখেন, ‘যুক্তর
২২ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। এর আগে তাৎক্ষণিকভাবে ১০ লাখ সুইস ফ্রাঁ বরাদ্দ করেছে তারা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় নদীর পানির স্তর মাত্র আধা ঘণ্টার মধ্যে ২৯ দশমিক ৫ ফুট বা ৯ মিটার বেড়ে গিয়েছিল। উপগ্রহের ছবি ও ভূ-উপরিতলের তথ্য বিশ্লেষণ করে হিমবাহ ধসের স্পষ্ট প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমালয় পর্বতমালায়ও এর প্রভাব পড়ছে। ফলে হিমবাহ ও পাহাড়ি ঢালের অস্থিতিশীলতা ব
৩ ঘণ্টা আগে
আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এছাড়া তিব্বতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে ১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
৫ ঘণ্টা আগে