স্ট্রিম ডেস্ক

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যুক্ত হচ্ছে জার্মানি। দেশটির রাজনৈতিক ও সামরিক সূত্র এমন আভাস দিয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েল খবর দিয়েছে, ইরান অন্য দেশগুলোর ওপর হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অভিযানে যোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে জার্মানি।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পার্লামেন্ট বুন্ডেসটাগের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা ইসরায়েলের আর্মি রেডিওকে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে। এতে সরাসরি বিমান হামলায় অংশ নেওয়া থেকে শুরু করে সামরিক ও আকাশপথে সহায়তা দেওয়ার বিষয় রয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলে জার্মান দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত রাতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে ইরানের আঞ্চলিক হামলার নিন্দা জানায়। তাঁরা সতর্ক করে বলেছে, প্রয়োজন হলে উপসাগরীয় অঞ্চলে নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় তারা ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে প্রস্তুত।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে