স্ট্রিম ডেস্ক

আফ্রিকার দেশ উগান্ডায় একাধিক গাড়ির সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানী কাম্পালা ও গুলু শহরের মধ্যকার মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুটি বাসের বেপরোয়া ওভারটেকের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ৬৩ জন নিহত হওয়ার কথা জানালেও পরে মৃতের সংখ্যা সংশোধন করে।
উগান্ডা পুলিশ ফোর্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, ‘বিপরীত দিক থেকে আসা দুটি বাস একটি ট্রাক ও একটি গাড়িকে করার চেষ্টা করার সময় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।’ পুলিশ আরও জানায়, ‘তদন্ত অব্যাহত রয়েছে। আমরা সব চালককে রাস্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য, বিশেষ করে বিপজ্জনক ও বেপরোয়াভাবে ওভারটেক না করার জন্য অনুরোধ জানাচ্ছি ।’
রাজধানীর সঙ্গে দেশের উত্তরের বৃহত্তম শহরকে সংযুক্ত করার কারণে কাম্পালা-গুলু মহাসড়কটি উগান্ডার অন্যতম ব্যস্ততম সড়ক।
রেড ক্রসের মুখপাত্র আইরিন নাকাসিটা বলেছেন, সর্বশেষ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। দুর্ঘটনাস্থলের দৃশ্য এতটাই ভয়াবহ যে তা প্রকাশ করার মতো নয় বলে মন্তব্য করেছেন তিনি।
উগান্ডা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জন নিহত হন, যা ২০২৩ সালের ৪ হাজার ৮০৬ জন এবং ২০২২ সালের ৪ হাজার ৫৩৪ জনের তুলনায় অনেক বেশি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে