স্ট্রিম ডেস্ক

পশ্চিম আফ্রিকার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর জানিয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য জনপ্রিয় এই পথে সাম্প্রতিক বছরগুলোতে ঘটা সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার একটি এটি।
গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, গত বুধবার (২৭ আগস্ট) ভোরে গাম্বিয়া থেকে যাত্রা করা নৌকাটি মৌরিতানিয়া উপকূলে পৌঁছানোর আগেই ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন, যাঁদের অধিকাংশই গাম্বিয়ান ও সেনেগালিজ। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো আরও প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। মৌরিতানিয়ার কর্তৃপক্ষ বুধবার ও বৃহস্পতিবার ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।
ইউরোপে পৌঁছানোর জন্য পশ্চিম আফ্রিকার উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এই আটলান্টিক অভিবাসন রুটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, গত বছর ৪৬ হাজারেরও বেশি অভিবাসী এই রুট ব্যবহার করে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।
মানবাধিকার সংগঠন ক্যামিনান্দো ফ্রন্টেরাসের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে এই বিপজ্জনক পথে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
এই ঘটনার পর গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের এমন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে