স্ট্রিম ডেস্ক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। এসময় সিজেপির নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। খবর এনডিটিভি
সরকারের আশ্বাসের ওপর ভরসা করে আন্দোলন প্রত্যাহার হয়েছে বলে জানান সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানকা। তাঁরা জানান, আমাদের প্রধান দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিলো, তা পূরণ হয়েছে।
সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, সরকার তাঁদের আরও কয়েকটি দাবি মেনে নিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হবে। ভবিষ্যতেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে।
তিনি বলেন, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। তাই আমরা সব আন্দোলনকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
আশুতোষ রানকা বলেন, ৩৬ দিনের আন্দোলনের পর সরকার তাঁদের সব দাবি মেনে নিয়েছে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে যন্তর মন্তর ছেড়ে যাওয়ার আহ্বান জানান।
দাবি পূরণ হওয়ায় দিল্লি পুলিশের সদস্যরা লাউডস্পিকারে যন্তর মন্তর খালি করার আহ্বান জানান। এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনের কারণে আশপাশের বাজারে মানুষের উপস্থিতি কমে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ রাখা হয়।
সৌরভ দাস বলেন, তাঁরা আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছিলেন। সরকার জানিয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা ও পরীক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে পাঁচ দফা দাবি সরকারকে দেওয়া হয়েছে। এ বিষয়ে চার সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক হবে।

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
৩ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
৪ ঘণ্টা আগে
দুই সেনা নিহত হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করেছে। আর এর আড়ালে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা।
৪ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের টানা আন্দোলন, দেশজুড়ে জনমত ও রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
৫ ঘণ্টা আগে