স্ট্রিম ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন এঁকে পরিচিতি পাওয়া নির্বাসিত শিল্পী সেমিয়ন স্ক্রেপেটস্কিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার পোল্যান্ডে হত্যার শিকার হন তিনি। এ ঘটনায় বেলারুশের দুই নাগরিককে আটক করেছে পুলিশ। খবর সিএনএনের।
পোল্যান্ডের লুবলিন জেলা প্রসিকিউটর কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, সোমবার সকালে পূর্বাঞ্চলীয় শহর বিআয়া পোদলাসকায় নিজ বাসার কাছের একটি পার্কিং এলাকায় গুলিতে নিহত হন ৪৪ বছরের স্ক্রেপেটস্কি। শহরটি বেলারুশ সীমান্তের কাছে অবস্থিত।
প্রসিকিউটর কার্যালয়ের মুখপাত্র মারচিন কোজাক জানান, একজন অজ্ঞাত ব্যক্তি তার কাছে গিয়ে প্রথমে দুটি গুলি করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে আরও তিনটি গুলি করে হামলাকারী দ্রুত পালিয়ে যায়। মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান স্ক্রেপেটস্কি।
হত্যাকাণ্ডের পরপরই অভিযান শুরু করে পুলিশ। পরে বিআয়া পোদলাসকায় বেলারুশ কনস্যুলেটের কাছ থেকে দুজনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে বেলারুশের ওই নাগরিকদের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে পোলিশ কর্তৃপক্ষ।
সেমিয়ন স্ক্রেপেটস্কির প্রকৃত নাম রবার্ট কুজভকভ। পুতিন ও তার প্রশাসনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি। গ্রেপ্তার আশঙ্কায় ২০২১ সালে রাশিয়া ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নেন এই শিল্পী।
সেমিয়নের আঁকা চিত্রকর্ম ও কার্টুনে প্রায়ই পুতিনকে ব্যঙ্গাত্মক ও বিকৃত রূপে উপস্থাপন করা হতো। অনেক ছবিতে পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, চেচেন নেতা রমজান কাদিরভ, সোভিয়েত নেতা জোসেফ স্টালিন এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককেও দেখা গেছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রকাশ্যে নিজের রুশ পাসপোর্ট পুড়িয়ে ফেলেন স্ক্রেপেটস্কি। তবে পরবর্তী সময়ে তিনি ইউক্রেনের নেতৃত্বেরও সমালোচনা করেন। পাশাপাশি রুশ বিরোধী রাজনীতির বিভিন্ন অংশ, বিশেষ করে প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিরও কঠোর সমালোচক ছিলেন তিনি।

.png)

ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে গোপনে উড়োজাহাজ বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশে তিনি অন্য একটি উড়োজাহাজে যান।
১ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ডে সরকারি চাকরি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবার লাঠিপেটা করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার (১১ আগস্ট) মিছিল বের করে বিজেপি ঘনিষ্ঠ ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এসময় তাদের দুই শতাধিক বেশি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে রাতভর রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। কিয়েভের অভিযোগ, এই হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। খবর আলজাজিরা।
৩ ঘণ্টা আগে
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। ১ হাজার ৬০০ ভবন ধ্বংস হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের পর অন্তত ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
১৪ ঘণ্টা আগে