স্ট্রিম ডেস্ক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় দেশগুলোতে সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কথা উল্লেখ করেছেন।
শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দেশকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হয়। তিনি বলেন, বর্তমান সময়ে শাসনব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা।
‘সাধারণ মানুষ এখন আরও সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী। তার প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি, আর রাষ্ট্রেরও স্বার্থ আছে তাকে সন্তুষ্ট রাখায়’, বলেন দোভাল।
তিনি বলেন, একটি দেশের শক্তি নিহিত থাকে তার শাসনব্যবস্থায়। ‘সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, আর জাতি গঠনের মূল কারিগর তারা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করে’, যোগ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে তিনি বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে—শাসন কাঠামো, সামাজিক গঠন ও বৈশ্বিক অবস্থান—সবকিছুতেই পরিবর্তন আসছে।
দোভাল জানান, বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে যেসব কাঠামোগত পরিবর্তন এনেছে, তা গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দেন, সামনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।
পরিবর্তনের সময়ে দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরে দোভাল বলেন, ‘ঝড় বা প্রতিকূলতার মধ্যেও যেন কেউ লক্ষ্যচ্যুত না হয়। নিজেকে প্রস্তুত রাখতে হবে—এটাই ছিল বল্লভভাই প্যাটেলের জীবনের শিক্ষা।’
তিনি বলেন, স্বাধীনতার পর ৫০০-র বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতের ঐক্য গড়ে তোলার কৃতিত্ব প্যাটেলের। তাঁর দূরদৃষ্টির ফলেই ‘অল ইন্ডিয়া সার্ভিসেস’ কাঠামো গড়ে ওঠে, যা ভারতে শক্তিশালী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে।
সুশাসনের অংশ হিসেবে দোভাল নারীর নিরাপত্তা, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন।
‘নারীর ক্ষমতায়ন আধুনিক যুগের সুশাসনের অপরিহার্য শর্ত। শুধু ভালো আইন করলেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়নও দরকার’, বলেন দোভাল।
তিনি আরও বলেন, শাসনব্যবস্থায় প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—যে প্রযুক্তি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার মান বাড়ায়। একই সঙ্গে প্রযুক্তিজনিত সাইবার হুমকি থেকেও সমাজকে রক্ষা করতে হবে।
সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার 'রাষ্ট্রীয় ঐক্য দিবস' চালু করে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূচনা করেন। প্রতি বছর ৩১ অক্টোবর, প্যাটেলের জন্মদিনে রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করে ভারত।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে