তথ্যসূত্র:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চারটি প্রধান শর্ত দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শর্তের কথা জানান।
রাষ্ট্রদূত জালালি জানান, শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে পরিচালিত সকল সামরিক আগ্রাসন সম্পূর্ণ ও চূড়ান্তভাবে বন্ধ করা। ভবিষ্যতে আর কখনো এই যুদ্ধের পুনরাবৃত্তি ঘটবে না—সে বিষয়ে নিশ্চয়তা প্রদান করা। চলমান যুদ্ধে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘হরমুজ প্রণালি’র ওপর ইরানের সার্বভৌমত্ব ও আইনি অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা।
সাক্ষাৎকারে জালালি আরও বলেন, ইরান বিভিন্ন দেশের মধ্যস্থতার প্রচেষ্টাকে ইতিবাচকভাবে দেখলেও এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে শর্তগুলো মেনে নেওয়ার ওপর। তিনি বলেন, ‘যেকোনো যুদ্ধবিরতি বা দীর্ঘমেয়াদি সমাধানের প্রস্তাবকে অবশ্যই মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি অনুযায়ী হতে হবে।’
রাষ্ট্রদূত আরও জানান, হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে। এ বিষয়ে রাশিয়া ও অন্যান্য কৌশলগত মিত্রদের সঙ্গে ইরানের নিবিড় সমন্বয় চলছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি নেতৃত্ব যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে। বর্তমান ইরানি নেতাদের ‘কম কট্টরপন্থী’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত এবং নৌচলাচল নিরাপদ হলে যুক্তরাষ্ট্র ইরানের এই অনুরোধ বিবেচনা করবে।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে