স্ট্রিম ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সরকার এ পর্যন্ত ১০ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এ ছাড়া আরও ১ হাজার ৮০০ জনকে ফেরত পাঠানোর জন্য ১২টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। খবর দ্য টেলিগ্রাফ
মঙ্গলবার (২৩ জুন) রাজ্য বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান শুভেন্দু। তিনি বলেন, প্রতিদিনই অবৈধ অভিবাসীদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
শুভেন্দু বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধর্ম নির্বিশেষে দেশের নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, যাঁরা স্বেচ্ছায় দেশ ছাড়তে চান, তাঁদের জন্যও সুযোগ রাখা হয়েছে। ইতিমধ্যে অনেক অভিবাসী হাকিমপুর সীমান্ত দিয়ে চলে গেছেন বলেও দাবি করেন তিনি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ২ মে রাজ্য সরকারগুলোকে অবৈধ অভিবাসী, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য হোল্ডিং সেন্টার স্থাপনের নির্দেশনা দেয়। ওই নির্দেশনা অনুযায়ী, সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের আটক রেখে তদন্তের মাধ্যমে তাঁদের নাগরিকত্ব যাচাইয়ের কথা বলা হয়।
সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কাউকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করা হলে তাঁর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টালে আপলোড করা হয়। পরে তাঁকে বহিষ্কারের জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজেপিশাসিত বেশ কয়েকটি রাজ্য গত বছর থেকেই কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়ন শুরু করলেও তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার তা কার্যকর করেনি। বাংলা ভাষাভাষী মানুষের হয়রানির আশঙ্কার কথা বলে তারা এ পদক্ষেপ থেকে বিরত ছিল।
গত ৯ মে দায়িত্ব নেওয়ার পর বিজেপি-নেতৃত্বাধীন নতুন সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে। সীমান্তবর্তী জেলাগুলোতে হোল্ডিং সেন্টার স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের আটক করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজও দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এ পর্যন্ত বিএসএফকে ১৪২ একর জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সীমান্তের আরও ৬০০ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের কাজ শুরু হবে।
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তের মোট দৈর্ঘ্য ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১ হাজার ৬৪৮ কিলোমিটার এলাকায় ইতিমধ্যে বেড়া নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট অংশে দ্রুত জমি হস্তান্তরের মাধ্যমে সীমান্ত সুরক্ষা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে