স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানি নৌবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এরপর ইরানের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এতে চার সপ্তাহ ধরে চলা ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘লাভ ট্যাপ’ বা ‘মৃদু আঘাত’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। খবর বিবিসি ও আল-জাজিরার।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র নৌবাহিনীর তিনটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানি বাহিনী হামলা চালায়।
সেন্টকমের দাবি, ইরান একযোগে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট স্পিডবোট দিয়ে আক্রমণ করে। আত্মরক্ষার্থে মার্কিন বাহিনী হামলা প্রতিহতের পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার ও গোয়েন্দা নজরদারি কেন্দ্রে হামলা চালিয়েছে।
তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সেনারাই প্রথমে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তারা জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এরপর আইআরজিসি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও দ্রুতগতির বোট নিয়ে পাল্টা জবাব দেয়।
আইআরজিসির দাবি, তাদের আক্রমণে মার্কিন ডেস্ট্রয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে পালিয়েছে।
এদিকে, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে বেশ কিছু বিস্ফোরণের খবর দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাজধানী তেহরানে রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দুটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
বড় ধরনের সংঘাতের পরও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা সফলভাবে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি চলছে। এটি এখনও কার্যকর আছে। আজকের ঘটনা কেবলই একটি “লাভ ট্যাপ” মাত্র।’
বরাবরের মতো ইরানকে হুমকিও দেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি দ্রুত চুক্তিতে সই না করে, তবে তাদের ‘চরম যন্ত্রণা’ ভোগ করতে হবে।
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং ইরান এই শর্তে রাজি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হোয়াইট হাউস এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ট্রাম্পের মন্তব্যগুলোই তাই আপাতত মার্কিন অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে