স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি বাস্তবায়নে কাতারের দোহায় মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৯ জুন) ভোরে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, ‘ইরান বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় বৈঠক হবে!’
তবে ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সাংবাদিকদের বলেন, ‘চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে কোনো কারিগরি ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সময়সূচি নির্ধারণ হয়নি।’
ইরানের পক্ষ থেকে দ্বিমত প্রকাশ করা হলেও হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, মার্কিন প্রতিনিধি দল পূর্বপরিকল্পনা অনুযায়ী দোহা সফরে যাচ্ছেন। তিনি জানান, ট্রাম্পের বিশেষ দূত উইটকফ এবং জ্যারেড কুশনার এই আলোচনায় অংশ নেবেন।
চলতি মাসের শুরুতে সুইজারল্যান্ড বৈঠকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চারটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছিল। এই গ্রুপগুলো মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুদ নিয়ন্ত্রণ, অর্থনৈতিক পুনর্গঠন এবং শান্তি চুক্তির অগ্রগতি পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
ঘারিবাবাদী জানান, কাতার ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বজায় থাকলেও দোহায় কারিগরি বৈঠকের খবর সঠিক নয়। প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি এবং তারিখ ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পরই প্রথম রাউন্ডের কারিগরি বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে কূটনৈতিক সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে যোগাযোগের চ্যানেলগুলো সক্রিয় রয়েছে এবং মঙ্গলবার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা ও সিএনএন

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে