স্ট্রিম ডেস্ক

নিজেদের সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তান থেকে হামলার প্রতিক্রিয়ায় 'প্রকাশ্য যুদ্ধ' ঘোষণা করেছে পাকিস্তান। যুদ্ধের এই সামরিক অভিযানের নাম দিয়েছে 'গজব লিল হক' এবং ইতিমধ্যে এর অংশ হিসেবে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। তবে এরই মধ্যে প্রশ্ন জেগেছে, আফগানিস্তান কি পাকিস্তানের মতো সামরিকভাবে শক্তিশালী দেশের বিরুদ্ধে প্রচলিত বা সরাসরি যুদ্ধে জড়ানোর সক্ষমতা রাখে?
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির উর্দু শাখাকে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের প্রচলিত বা সম্মুখ যুদ্ধে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
তাঁদের ভাষ্য, সামরিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান ও তালেবানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী পারমাণবিক শক্তিধর এবং সামরিক শক্তির বিচারে বিশ্বের শীর্ষ ১৫টি দেশের মধ্যে তাদের অবস্থান।
অন্যদিকে, তালেবানের কাছে সেই মাত্রার সামরিক সম্পদ নেই। সরকার পরিচালনাসহ বিভিন্ন দিক সামলাতে গিয়ে তারা নিজেরাও নানা অর্থনৈতিক সংকটে জর্জরিত।
বিবিসির খবরে বলা হয়, তালেবান বাহিনীর অস্ত্রশস্ত্র মূলত তিনটি উৎস থেকে এসেছে। সেগুলো হলো — আফগানিস্তানের সাবেক সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, প্রত্যাহার করে নেওয়া বিদেশি বাহিনীর সরঞ্জাম এবং কালোবাজারসহ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা নতুন অস্ত্র।
বিশেষজ্ঞরা বলছেন, অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, তালেবান বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বেশির ভাগ ক্ষেত্রেই হালকা অস্ত্র ব্যবহার করেছে। তবে গেরিলা যুদ্ধে তালেবানের দীর্ঘ ও গভীর অভিজ্ঞতা রয়েছে।
এক আফগান নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তালেবানের বেশির ভাগ অভিযানেই অতর্কিত হামলা ও সড়কে বোমা পুঁতে রাখার মতো গেরিলা কৌশল ব্যবহার করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় তালেবান। এতে দুজন পাকিস্তানি সেনা নিহত হন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান। দেশটির দাবি, তাদের হামলায় ১৩৩ জন তালেবান নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। পাশাপাশি তালেবান সরকারের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব দাবি বিবিসি বা অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে