স্ট্রিম ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি হাসপাতালের আশপাশে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার গাজার একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতাল আল-রানতিসিতে হামলা করেছিল ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মাত্র কয়েকটি হাসপাতালে এখন কোনোরকম চিকিৎসা সেবা চালু আছে। এর মধ্যে একটি হলো আল-শিফা হাসপাতাল। গতকাল হাসপাতালটির চারপাশে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আল-আহলি হাসপাতালের কাছে চালানো অপর হামলায় আরও চারজন নিহত হয়েছেন।
এদিকে, গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। বিশেষ করে ইসরায়েলের স্থল হামলায় গাজায় বেসামরিক ফিলিস্তিনির প্রাণহানি ক্রমশ বাড়ছে।
এই হামলাকে ‘পূর্ণ মাত্রায় যুদ্ধ অপরাধ’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে হামাস বলেছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা নিয়ে জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এই হামলা হয়েছে।
এর আগে, মঙ্গলবারের হামলার পর যুক্তরাজ্যের মিডল ইস্ট মিনিস্টার হামিশ ফ্যালকনার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেন, গাজায় শিশুদের চিকিৎসা দেওয়া আল-রানতিসি হাসপাতালে রাতভর বোমা বর্ষণের ঘটনায় তিনি ‘ভীতসন্ত্রস্ত’। তিনি বলেন, ‘ইনকিউবেটরে থাকা ও ডায়ালাইসিস চলা শিশুদের ওপর বোমাবর্ষণ করা উচিত না।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আল-রানতিসি শিশু হাসপাতাল তিন বার হামলার শিকার হয়েছে। এতে অন্তত ৪০ রোগী পালিয়ে যেতে বাধ্য হন। এছাড়া আরও ৪০ রোগী হাসপাতাল কর্মীদের সঙ্গে ভেতরে আটকা পড়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত গাজা যুদ্ধে ৬৫ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৩১ শিশুসহ অনাহারে মারা গেছেন ৩৬৭ জন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ ফিলিস্তিনি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে