স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালি ঘিরে আবারও সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রণালিতে ইরানি চারটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার পর তারা দেশটির উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে। খবর আল-জাজিরা ও সিএনএনের।
সেন্টকম সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলে, ড্রোনগুলো ওই অঞ্চলের সামুদ্রিক যাতায়াতের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। পরবর্তীতে আরও হামলা প্রতিরোধে এবং আত্মরক্ষার্থে মার্কিন বাহিনী ইরানের গোরুক ও কেশম দ্বীপে উপকূলীয় নজরদারি রাডারে আঘাত হানে।
যুক্তরাষ্ট্র ‘আত্মরক্ষার্থে ইরানের অন্যায্য হামলার’ বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো অব্যাহত রাখবে বলেও ওই পোস্টে বলা হয়।
এর আগে ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি শনিবার জানায়, ইরান হরমুজ প্রণালির কাছাকাছি বেশ কয়েকটি ‘সতর্কতামূলক’ গোলা ছুড়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই গুলিবর্ষণ ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর অবস্থান বদলের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
ইরান হরমুজ প্রণালির দিকে একাধিক ড্রোন উৎক্ষেপণ করেছে বলে এক মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্যের পরই এই খবর এসেছে।
মেহর নিউজের তথ্যানুযায়ী, ইরানের ছোঁড়া গোলার লক্ষ্যবস্তু ছিল ইরানের লারেক দ্বীপের ওপারের সমুদ্র। লারেক দ্বীপটি ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের উপকূলের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপ।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সিরিক, কেশম দ্বীপসহ উপকূলীয় অঞ্চলে মার্কিন ‘আগ্রাসনের’ পর তারা ওইঅঞ্চলে ‘শত্রু ঘাঁটিগুলোতে’ আঘাত হেনেছে। শনিবার টেলিগ্রামে এক বার্তায় আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র দিয়ে ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়।
এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করছে। অন্যদিকে বাহরাইনে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তার হামলা চালানোর কয়েক ঘণ্টা পর কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
সেন্টকমের দাবি, ‘এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি মাঝআকাশেই ধ্বংস করা হয়েছে এবং সপ্তম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।’
তারা যোগ করে, যুক্তরাষ্ট্রের কর্মীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত করার ইরানি দাবি সম্পূর্ণ মিথ্যা।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে