স্ট্রিম ডেস্ক

১৮ ঘণ্টাব্যাপী উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষে সুইজারল্যান্ড ছেড়েছে ইরানের প্রতিনিধি দল। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার। দুপক্ষই ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির রূপরেখা তৈরির বিষয়ে একমত হয়েছে।
সুইজারল্যান্ড আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির নেতৃত্বে কারিগরি আলোচক দল সুইজারল্যান্ডেই রয়ে গেছেন। তারা সমঝোতা স্মারকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চালিয়ে যাবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে চূড়ান্ত চুক্তির রোডম্যাপ, রাজনৈতিক তদারকির জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন এবং কারিগরি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সমঝোতা হয়েছে।
এদিকে আলোচনায় অগ্রগতির খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিশ্লেষকদের মতে, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
অন্যদিকে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে চীন। উভয় পক্ষ সংলাপের গতি ধরে রেখে ইতিবাচক ফলাফলের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে