স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ একটি চুক্তির মাধ্যমে শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তবে আবারও হামলা শুরু হবে এবং এবারের আক্রমণের তীব্রতা হবে আগের চেয়ে অনেক ভয়াবহ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) যদি চুক্তিতে সম্মত না হয়, তবে পুনরায় বোমাবর্ষণ শুরু হবে। আর দুঃখের বিষয় হলো, এবারের হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন এর মাত্র একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরান যুদ্ধের ‘আক্রমণাত্মক ধাপ’ শেষ হয়েছে। রুবিওর সেই বক্তব্যের পর ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি যুদ্ধের মোড় কোন দিকে যায়, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
এদিকে গতকাল মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখিয়ে নিরাপদে পার করে দেওয়ার মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত রাখা হবে।
ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘পিছু হটা’ হিসেবে অভিহিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা বিষয়টিকে তেহরানের বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করছে। তবে অভিযান স্থগিতের বিষয়ে বা মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ‘সম্ভাব্য শান্তি চুক্তি’র বিষয়ে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে