স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারের উপকণ্ঠে আফগানিস্তানের ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে হাছান খেল সাবডিভিশনের পাস্তাওয়ানা এলাকায় ওই হামলা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রাথমিকভাবে ওই হামলায় আহত একই পরিবারের সাতজনকে হাসপাতালে নেওয়া হয় বলে জানা যায়। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক ছিল।
পরে স্থানীয়রা জানান, আহতদের মধ্যে শের মাস্ত নামে একজন এবং তাঁর ১৫ বছরের ছেলে রয়েছে। তাদেরকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় এক প্রবীণ ডনকে পরে নিশ্চিত করেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো নারীর মৃত্যু হয়েছে। তিনি শের মাস্তের পুত্রবধূ।
এদিকে আজ বুধবার (১ জুলাই) বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানের নিয়ন্ত্রিত এলাকা থেকে পাঠানো ‘প্রাথমিক ধরনের’ চারটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।
আইএসপিআরের দাবি, আফগান তালেবান তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা ও সহায়তা দিচ্ছে। সীমান্ত পেরিয়ে এসে হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত হচ্ছেন বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চমাত্রার প্রস্তুতির অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলো সফলভাবে ভূপাতিত করে। দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে এ ধরনের অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে দাবি করা হয়।
আইএসপিআর আফগান তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আফগান জনগণের দুর্ভোগ আরও বাড়াবে। দায়িত্বজ্ঞানহীন আচরণ বন্ধ করে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা পরিহার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
এতে আরও বলা হয়, পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো উস্কানি বা দুঃসাহসিক পদক্ষেপের জবাব ‘অপারেশন গাজাব-লিল-হক’-এর আওতায় দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে ইসলামাবাদের অভিযোগ। সম্প্রতি করাচিতে পাকিস্তান রেঞ্জার্স (সিন্ধ) ক্যাম্পে হামলার ঘটনায় আফগানিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে কূটনৈতিক প্রতিবাদপত্র (ডেমার্শ) দেয় পাকিস্তান। ওই হামলায় রেঞ্জার্সের তিন সদস্য নিহত হন বলে জানানো হয়।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে