স্ট্রিম ডেস্ক

কম্বোডিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনো আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি বলেন, মাত্র কয়েক ঘণ্টা আগে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কম্বোডিয়া। সীমান্ত বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের চুক্তি সত্ত্বেও এখনো বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
থাই সেনারা ‘আত্মরক্ষার স্বার্থে’ পাল্টা জবাবও দিয়েছে বলে জানিয়েছেন উইনথাই সুভারি।
তবে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরকে গুরুত্ব না দিয়ে বলেন, তিনি কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কোনো উত্তেজনা বাড়েনি, এখন সব শান্ত আছে।
আজ সকালে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে।
গতকাল সোমবার (২৮ জুলাই) সীমান্ত চলমান সংঘর্ষের পর নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া। সংঘর্ষের পাঁচদিন পর অবশেষে সমাধানে আসে প্রতিবেশী দেশ দুটি। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সোমবার মালয়েশিয়ার সময় দিবাগত রাত ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রতিবেশী দেশ দুটির ছয়টি সীমান্ত এলাকায় গোলাগুলি ও রকেট হামলার মধ্য দিয়ে এই সহিংসতা শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত ৩৮ জন নিহত ও ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

.png)

পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ১০৭ জন নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। জুনের শেষদিকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার পর থেকে এসব হতাহতের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল।
৮ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে কোনো ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী সুপার ট্যাংকারের নিয়ন্ত্রণ নিতে; আবার কোনো ছবিতে হরমুজে যুদ্ধজাহাজ চালাচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
২১ ঘণ্টা আগে