স্ট্রিম ডেস্ক

দক্ষিণ লেবাননে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আলজাজিরার।
নিহতদের মধ্যে দু’জনের বয়স ২১ বছর এবং একজনের বয়স ২২ বছর। নাম প্রকাশের অনুমোদন না পাওয়ায় চতুর্থ সেনার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এ নিয়ে গত ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হলো।
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ রকেট ছুড়লে মার্চের শুরুতে তেল আবিবের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়। এরপর মার্চের মাঝামাঝি দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বর্তমানে ইসরায়েল লিতানি নদীর দক্ষিণাঞ্চলে তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষায় একটি ‘বাফার জোন’ তৈরিতে দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বড় ধরনের স্থল অভিযান চালাচ্ছে।
এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে ১২০ শিশু এবং ৪২ জন প্যারামেডিক বা স্বাস্থ্যকর্মী রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে গোলাগুলির জেরে হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, কিছু বাণিজ্যিক জাহাজ এখনো যাতায়াত করছে।
২৯ মিনিট আগে
তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে গত তিন দিনে হওয়া ধারাবাহিক বৈঠক ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, অভিষেক ব্যানার্জি ও রাহুল গান্ধীর একাধিক বৈঠককে কেন্দ্র করে দুই দলের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।
২ ঘণ্টা আগে
জর্ডানে যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটির সামরিক স্থাপনা লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেখানে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটি। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ভারতীয় নিখোঁজ রয়েছেন। খবর আল-জাজিরার।
৪ ঘণ্টা আগে