স্ট্রিম ডেস্ক

দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ (আইজিআই) ভারতের রাজধানীর বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’ শিরোনামে পাঠানো একটি ই-মেইলে এসব হুমকি দেওয়া হয়। খবর এনডিটিভির।
খালিস্তান নামে পাঠানো ওই ই-মেইলে দিল্লির বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়, দিল্লিকে খালিস্তানে পরিণত করা হবে। ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে এ হুমকি দেওয়া হয়েছে।
ই-মেইলে বলা হয়, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমার বিস্ফোরণ ঘটানো হবে। এর এক ঘণ্টা পর জেলা আদালতগুলোতে বিস্ফোরণ ঘটানোর কথাও বলা হয়েছে।
দিল্লির আদালতে চলমান মামলার প্রতিক্রিয়ায় এসব বিস্ফোরণ ঘটানো হবে বলে ই-মেইলে দাবি করা হয়েছে। এতে লেখা হয়, ‘দিল্লির আদালতে শুধু শিখদের বিরুদ্ধে মামলা চলে।’
ই-মেইলে আরও দাবি করা হয়, খালিস্তানের সদস্যরা দিল্লিতে পৌঁছেছেন। শিখদের জন্য খালিস্তান নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নাম ‘খালিস্তান’।
হাইকোর্টের পাশাপাশি দিল্লির জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ এবং দিল্লি ক্যান্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের (এসডিএম) কার্যালয়েও হুমকি দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো ও আম্বালাগামী ট্রেনগুলোতেও হামলার হুমকি দেওয়া হয়েছে।
হুমকি পাওয়া সবগুলো স্থানে ফায়ারসার্ভিসের গাড়ি পাঠানো হয়েছে। তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

.png)

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে নয়াদিল্লি সফর করতে পারেন। এ সফরটি সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দুই রাজধানীর সূত্র এনডিটিভি এ সংবাদ জানিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনে তুরস্ক ছাড়ার পেছনে ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্যে বিশ্বাস ছিল না খোদ মার্কিন কর্মকর্তাদের। তারপরও প্রেসিডেন্টের নিরাপত্তার কোনো ঝুঁকি না নিতে উড়োজাহাজ পরিবর্তন করা হয়।
৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। বারবার মোতায়েনের সময় বৃদ্ধি করায় মানসিক চাপে পড়েছেন জাহাজটির নাবিকরা। ইতোমধ্যে কয়েকজন পানিতে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করেছেন বলে মার্কিন সামরিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
১ দিন আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়। পুতিনের এই সফরে ক্ষোভ জানিয়েছে জাপান।
১ দিন আগে