স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গণসমাবেশে এ কথা বলেন তিনি। তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করেছিল।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। সাধারণ মানুষ ভুতুড়ে বিদ্যুৎ বিলের শিকার হচ্ছে।
বিরোধীদলীয় চিফ হুইপ দাবি করেন, বিএনপি সরকার তেল খাতকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। জনগণের না হয়ে দুর্নীতিগ্রস্ত মাফিয়া ব্যবসায়ীদের সরকারে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ হচ্ছে এবং নির্বাচনে পরাজিত ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রশাসনের ওপর চাপ প্রয়োগের অভিযোগ এনে নাহিদ বলেন, ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বণ্টনেও রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। পরিস্থিতি না বদলালে জনগণ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত দেবে। গণভোটের মাধ্যমে জনগণ যে সংস্কারের রায় দিয়েছে তা সরকার বাস্তবায়ন না করলে এনসিপি কঠোর আন্দোলনে যাবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং শিল্প-কারখানায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।’
সমাবেশে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে তারেক রহমান ভারত সফর করতে পারেন না। এটি জনগণের সঙ্গে গাদ্দারি হবে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে প্রশাসক নিয়োগ ও তাদের সম্ভাব্য অংশগ্রহণ ভোটকে প্রশ্নবিদ্ধ করতে পারে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হওয়া উচিত।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে দুই-একদিনের মধ্যে। সংগঠনের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ শীর্ষ কয়েকজন নেতাকে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ডেকে বিদায় দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মানবে না।
১৩ আগস্ট ২০২৬
রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে ঢুকে অর্থনীতি পড়িয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, কাজ করেছেন প্রশাসনেও। একসময় ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
১৩ আগস্ট ২০২৬
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
১৩ আগস্ট ২০২৬