স্ট্রিম ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ বছরেরও বেশি সময় পর চীন সফরে যাচ্ছেন। ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্লেষকেরা বলছেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রীর এই চীন সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
গতকাল বুধবার ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার শাস্তি হিসেবে ভারতের ওপর এই অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
আগামী ৩১ আগস্ট থেকে চীনের তিয়ানজিন শহরে শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতেই মোদি চীনে যাবেন বলে ভারতীয় সরকারি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রতিবেশী দেশ চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব বেশি মধুর নয়। ২০২০ সালে হিমালয় সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। তবে গত মাসে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এখন পূর্ব-নির্ধারিত একটি সফরে রাশিয়ায় রয়েছেন। সেখানে তিনি রুশ তেল কেনাবেচা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের প্রসঙ্গ তুলে ধরবেন বলে জানা গেছে। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ডোভাল রাশিয়ার সঙ্গে চলমান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন। আলোচনার এজেন্ডার মধ্যে রয়েছে রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষাব্যবস্থার রপ্তানি দ্রুত সম্পন্ন করা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফর।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।
ভারত সরকারের অভ্যন্তরীণ বিশ্লেষণ থেকে তথ্য পাওয়া চারটি আলাদা সূত্র জানিয়েছে, ভারত আশঙ্কা করছে, ট্রাম্পের এই পদক্ষেপের ফলে প্রায় ৬৪ বিলিয়ন ডলারের রপ্তানি-সুবিধা বেহাত হতে পারে, যা মার্কিন বাজারে ভারতের মোট রপ্তানির ৮০ শতাংশের সমান।
তবে ভারতের ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রপ্তানি একটি অপেক্ষাকৃত ছোট অংশ হওয়ায়, সামগ্রিকভাবে এই শুল্কের প্রভাব অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে