স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে রাশিয়াসহ ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ট্রানজিট ফি মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। আজ শুক্রবার এতথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি।
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানি রাষ্ট্রদূত জালালি বলেছেন, ‘বর্তমানে আমরা কিছু দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। তবে ভবিষ্যতে পরিস্থিতি কী দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না। রাশিয়ার মতো বন্ধু দেশগুলোর জন্য যে ছাড়ের পরিকল্পনা করা হয়েছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তা বাস্তবায়নে কাজ করছে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালানোর পর বিশ্বে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই প্রণালিটি কার্যত বন্ধ করে দেয় ইরান। পরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ফি ধার্য করে দেশটি। এরপর কিছু দেশের জাহাজ ওই ফি দিয়ে হরমুজ থেকে পার হয়েছে। এখন বন্ধুপ্রতিম দেশের জন্য সেই ফি মওকুফের কথা জানালেন দেশটির এক কূটনীতিক।
পারস্য ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সরু নৌপথটি মূলত সমুদ্রে পৌঁছানোর একমাত্র পথ। বর্তমান সংকট শুরু হওয়ার আগে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল খনিজ তেল পরিবাহিত হতো, যা বিশ্বের মোট তেল চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। ফলে এই পথে ফি ধার্য এবং রাশিয়ার মতো মিত্রদের ছাড় দেওয়ার সিদ্ধান্তটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে