তথ্যসূত্র:

ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল জানিয়েছেন, আজকের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে টাইমস অব ইসরায়েল (টিওআই) প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু, জোসেফ আউন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ত্রিপক্ষীয় ফোনালাপের তোড়জোড় চলছে।
প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপের মূল বিষয়বস্তু হবে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করা। এ ছাড়া স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের নেতারা প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তত এক সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ধারণা, এই পদক্ষেপ একদিকে যেমন ইসরায়েল-লেবানন আলোচনাকে সফল করবে; তেমনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টাও গতি পাবে।
চলতি সপ্তাহে ওয়াশিংটনে চার দশকের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। এই কূটনৈতিক চেষ্টার সময়েও লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত আছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে