স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি—এরপর আবার একই চক্র, এই দুষ্টচক্র আমরা মানব না।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ মন্তব্য করেন। এর আগে, ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার প্রাইমটাইম ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।
চলমান সংঘাত শুধু ইরান নয়, গোটা অঞ্চল এবং তার বাইরের জন্যও বিপর্যয়কর উল্লেখ করে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ইরানও পাল্টা লড়াই চালিয়ে যাবে।
বিবৃতিতে তিনি পুনরায় স্পষ্ট করে বলেন, আমরা বারবার বলেছি, প্রতিবেশী সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সমস্যা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে সামরিক আগ্রাসন চালাচ্ছে।
তিনি আরও বলেন, "এটি ইরানি জনগণের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ। শক্তভাবে পাল্টা লড়াই ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।"

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে