স্ট্রিম ডেস্ক

ইরানকে থামানোর লড়াইয়ে ‘সামরিকভাবে বিজয়’ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে, অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার (২০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে তিনি বলেন, ‘লড়াইয়ে সামরিকভাবে বিজয় অর্জিত হয়েছে এবং তাদের (মিত্ররা) জন্য খুব সামান্যই ঝুঁকি রয়েছে, তবুও তারা চড়া মূল্যে তেল কেনার বিষয়ে অভিযোগ করছে। কিন্তু তারা হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করতে চায় না।’
মিত্রদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প ওই পোস্টে আরও লেখেন, ‘খুব কম ঝুঁকিতেই তাদের পক্ষে এটি করা সম্ভব ছিল। কিন্তু তারা কাপুরুষ, এবং আমরা তাদের এই আচরণ মনে রাখব!’
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো সম্পূর্ণ ক্ষমতাহীন। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ! তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।’
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে মিত্রদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তবে গত মঙ্গলবার (১৭ মার্চ) সুর পাল্টে তিনি বলেন, ‘ন্যাটো দেশগুলোর সহায়তার আমাদের আর কোনো প্রয়োজন বা ইচ্ছা নেই—আমাদের কখনোই তা ছিল না!’
এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ইসরায়েল ইরানে হামলা অব্যাহত রাখায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলারে পৌঁছেছে।

ইরানে হামলা চালাতে ইরাকের মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাসহ বিষয়টি সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তির বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে ফতেহ খেল পুলিশ পোস্টে এই হামলা হয়। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।
৭ ঘণ্টা আগে
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিয়ে তা সংরক্ষণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে রাশিয়া আবারও এ ধরনের উদ্যোগ নিতে পারে। খবর আল-জাজিরার।
৯ ঘণ্টা আগে
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়ের দল। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সকাল ১০টায় এক জমকালো অনুষ্ঠানে মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে