স্ট্রিম ডেস্ক

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৮ এপ্রিল) নিজের এক্স-হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। খবর সিএনএনের।
দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনের সময় ওই হামলা হয় জানিয়ে মাখোঁ লেখেন, নিহত সেনার নাম ফ্লোরিয়ান মন্টোরিও। তিনি ফ্রান্সের ১৭তম প্যারাসুট ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্য ছিলেন। তিনি ইউনাইটেড নেশনস ইন্টেরিম ফোর্স ইন লেবাননের (ইউএনআইএফআইএল) সদস্য হিসেবে দক্ষিণ লেবাননে দায়িত্ব পালন করছিলেন।
ইউএনআইএফআইএল এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের গন্দুরিয়াহ গ্রামের বিস্ফোরক নিষ্ক্রিয় করছিল তাদের একটি টহল দল। ওই সময় ‘অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী’ তাঁদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
এদিকে, এই হামলার জন্য লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দিকে আঙুল তুলেছেন মাখোঁ। তিনি পোস্টে লিখেছেন, হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করার সব ইঙ্গিত রয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লেবানন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
তবে মাখোঁর অভিযোগ অস্বীকার করে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন সেনাবাহিনীর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার দায় দেওয়ায় সতর্ক থাকা উচিত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরদিনই এই ঘটনা ঘটল। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি এই হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। নওয়াফ সালাম বলেছেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ লেবাননের আন্তর্জাতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।
ইউএনআইএফআইএল দীর্ঘদিন লেবানন ও ইসরায়েলের মধ্যকার অঘোষিত সীমান্ত ‘ব্লু লাইন’ পর্যবেক্ষণ ও দক্ষিণ লেবাননে দেশটির সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছে। প্রায় ৫০টি দেশের ১০ হাজারের বেশি শান্তিরক্ষী এই মিশনে রয়েছেন। সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধ শান্তিরক্ষীদের এই মিশনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে