স্ট্রিম ডেস্ক

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) শ্রীলঙ্কার একটি আদালত তার জামিন মঞ্জুর করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে বিক্রমাসিংহে বর্তমানে একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রমে অংশ নেন তিনি।
গত শুক্রবার (২২ আগস্ট) গ্রেপ্তার হন বিক্রমাসিংহে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে হাভানায় জি৭৭ সম্মেলন ও নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়ে ফেরার পথে যুক্তরাজ্যে অবস্থানের জন্য সরকারি তহবিল থেকে ৫৫ হাজার ডলার খরচ করেছিলেন তিনি।
দীর্ঘ শুনানির পর কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা তাকে ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি জামানতে মুক্তির আদেশ দেন।
শুনানির সময় হাজারো সমর্থক রাস্তায় নেমে বিক্রমাসিংহের গ্রেফতারের প্রতিবাদ জানায়। তাদের দাবি, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত এ পদক্ষেপ নিয়েছে। কালো পোশাকে কিছু বিক্ষোভকারী কালো পতাকা উড়িয়ে স্লোগান দেন ও বিক্রমাসিংহের তাৎক্ষণিক মুক্তি দাবি করেন।
বিরোধী দলের সংসদ সদস্য ও নেতারা এই গ্রেফতারের সমালোচনা করে অভিযোগ করেন, এ ধরনের পদক্ষেপ দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে।
তবে শ্রীলঙ্কার পরিবহন ও মহাসড়ক মন্ত্রী বিমল রথনায়েকে অভিযোগ অস্বীকার করে বলেন, বিক্রমাসিংহের গ্রেফতার রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং দেশের আইন অনুযায়ীই হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রথনায়েকে স্থানীয় গণমাধ্যমকে জানান, আগের সরকারগুলোর দুর্নীতির তদন্ত করার জন্য বর্তমান সরকারের জনসমর্থন রয়েছে এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।

প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভিডিও বক্তব্য দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি।
১১ ঘণ্টা আগে
রেকর্ডকৃত ভিডিও বার্তায় মুজবতা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।
১১ ঘণ্টা আগে
লেবাননে থাকা হিজবুল্লাহর অস্ত্র সক্ষমতা দেখে রীতিমতো বিস্মিত ইসরায়েল। সর্বশেষ ইরানের সঙ্গে সমন্বয় করে চালানো হামলার ধারা প্রমাণ করেছে—লেবাননের এই গোষ্ঠীটি এখনো শক্তিশালী।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এ হামলার পর তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। সরকারি মজুদ থেকে বিশাল পরিমাণ তেল ছাড়ার ঘোষণাও এই মূল্যবৃদ্ধি ঠেকাতে পারেনি।
১৩ ঘণ্টা আগে