স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া’ হবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইরান যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত করে গুঁড়িয়ে দেবে। আর সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র দিয়ে এটি শুরু হবে।
ট্রাম্প হুমকিটি দেন যুক্তরাষ্ট্র সময় শনিবার রাত ৭টা ৪৪ মিনিটে। সেই অনুযায়ী সোমবার রাত ৭টা ৪৪ মিনিটে (তেহরানে মঙ্গলবার ভোর ৩টা ১৪ মিনিটে) ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ট্রাম্পের এই বক্তব্যকে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে। এর আগেও তিনি ইরানের অবকাঠামোয় হামলার সম্ভাবনার কথা বলেছিলেন, তবে সতর্ক করেছিলেন এটি দেশটির পুনর্গঠনের সক্ষমতা ক্ষুণ্ণ করবে। আবার ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে এটিও পরোক্ষভাবে স্বীকার করা যে, হরমুজ প্রণালি বন্ধ রাখা ইরানকে উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থায় রেখেছে।
এর আগে, গত শুক্রবারই ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতার ‘গুটিয়ে নেওয়ার’ কথা ভাবছে। আর হরমুজ প্রণালিতে যান চলাচল পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঁড়িয়ে দিয়ে বলেছিলেন, একটা সময়ে এটা নিজেই খুলে যাবে।
এছাড়া বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি ইরানের তেল-গ্যাস স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছেন। এসবের বক্তব্যের হঠাৎ করেই শনিবার এই হুঁশিয়ারি দিলেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়তে থাকায় হরমুজ প্রণালির সম্ভাব্য মাসব্যাপী বন্ধ থাকা এড়াতে মরিয়া হয়ে চেষ্টা করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সংবাদমাধ্যমটির সঙ্গে ব্যক্তিগত আলোচনায় প্রশাসনের কর্মকর্তারা স্বীকারও করছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খোলার কোনো স্পষ্ট সমাধান নেই।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে