স্ট্রিম ডেস্ক

চলমান উপসাগরীয় তেল সংকট ও সরকারি ব্যয় সংকোচন নীতির কারণে ২৩ মার্চ ‘পাকিস্তান দিবস’-এর কুচকাওয়াজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা বাতিল করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তানে জাতীয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৪০ সালের এই দিনে সর্বভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবিতে ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ পাস করেছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, চলমান উপসাগরীয় তেল সংকট এবং সরকারের ব্যয় সংকোচন নীতির প্রেক্ষাপটে ২৩ মার্চের কুচকাওয়াজ এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য আনুষ্ঠানিকতা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘দিনটির তাৎপর্য ও মর্যাদা বজায় রেখে যথাযথ পর্যায়ে কেবল সাধারণ পতাকা উত্তোলনের মাধ্যমে দিবস পালন করা হবে। পাকিস্তান দিবসের আদর্শের প্রতি জাতির অটুট প্রতিশ্রুতি যেন সরকারের বর্তমান ব্যয় সংকোচন কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে বিশ্বব্যাপী যে তেল সংকট দেখা দিয়েছে, তার প্রভাব পড়েছে পাকিস্তানেও। এই পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সরকার কিছু ব্যয় সংকোচন নীতি ঘোষণা করেছে।
এসব পদক্ষেপের মধ্যে রয়েছে সরকারি যানবাহনের জ্বালানি ভাতা ৫০ শতাংশ হ্রাস এবং সপ্তাহে চার দিন কর্মদিবস নির্ধারণ।
এছাড়া, সরকারি খাতের ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এই নির্দেশের আওতামুক্ত থাকবেন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে