স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় চালানো বিমান হামলায় অন্তত ১৩৩ তালেবার নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন, কাতারভিত্তিক আল জাজিরা এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে হতাহতের এই পরিসংখ্যানের কথা বলা হয়। তবে বিবিসি এও জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে পাকিস্তানের এই দাবি যাচাই করতে পারেনি। সাধারণত যুদ্ধে জড়িত দুই পক্ষই নিজেদের কম ক্ষতি এবং শত্রু পক্ষের বেশি ক্ষতি হয় বলে দাবি করে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে তালেবান প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, হতাহত ছাড়াও হামলায় তালেবান সরকারের ২৭টি সামরিক তল্লাশি চৌকি ধ্বংস হয়েছে এবং হামলা পরবর্তী ৯টি চৌকি দখল নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের বিমান হামলায় তালেবান সেনাদের দুটি দপ্তর, তিনটি বিগ্রেড দপ্তর, দুটি বিস্ফোরক রাখার ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন দপ্তর, দুইটি শাখা দপ্তর এবং ৮০টির বেশি ট্যাংক, কামান, বন্দুক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, পাকিস্তানের সর্বশেষ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ডনের খবরে বলা হয়, আফগানিস্তানের এই অভিযানের নামা গজব লিল-হক দিয়েছে পাকিস্তান। দেশটির খাইবার পাখতুনখোয়া সীমান্তের ওপারে একাধিক স্থানে আফগানিস্তানের বিনা উসকানিতে গুলি চালানোর পর এই অভিযান শুরু করে পাকিস্তান।
আফগানিস্তানের হামলার জবাবে রাজনৈতিক অঙ্গনের নেতাদের অবস্থান ঐক্যবদ্ধ ছিল এবং দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে, কাবুলের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তান শান্তি এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনও আপস করবে না।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে